ads

শনিবার , ৯ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নতুন জামা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ২৪০
শ্রীবরদীতে নতুন জামা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে ঈদের নতুন জামা কিনে না দেওয়ায় মা বাবার সাথে অভিমান করে বৃষ্টি নামে ১১ বছর বয়সয় এক শিশু আত্মহত্যা করেছে। ৯ জুলাই শনিবার সকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের উত্তর গড়জরিপা গ্রামে এক ঘটনা ঘটে। মৃত বৃষ্টি স্থানীয় সাহেব আলী ওরফে বিষু মিয়ার কন্যা।

Shamol Bangla Ads

জানা যায়, কয়েকদিন যাবত বৃষ্টি তার মা-বাবার কাছে নতুন জামা কেনার আবদার করে আসছিল। জামা কিনে না দেওয়ায় অভিমান করে শনিবার সকাল ১০টার দিকে গলায় ওড়না পিচিয়ে ঘরের আড়ার সাথে আত্মহত্যা করে বৃষ্টি। পরে বাড়ির লোকজন তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে উদ্ধার করে। খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মৃত বৃষ্টির মা আয়শা খাতুন বলেন, মাঝে মধ্যে বৃষ্টি কান্নাকাটি করতো। কয়েকদিন যাবত বৃষ্টির বাবা অসুস্থ। কাল জামা কিনে চাইলে আজ জামা কিনে দেয়ার কথা ছিল। কিন্তু সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গড়জরিপা ইউপি চেয়ারম্যান এমএ জলিল বলেন, শিশুটি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৯ গ্রামে আগাম… পরবর্তী সংবাদ ঈদুল আজহায় ত্যাগের মহিমায় জাগ্রত হোক বিশ্ব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads