ads

শনিবার , ৯ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৯ গ্রামে আগাম ঈদ পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৯, ২০২২ ১:১০ অপরাহ্ণ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের নয়টি গ্রামে আগাম ঈদ-উল-আজহা পালিত হয়েছে। ৯ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রতিটি জামায়াতে শতাধিক করে মুসল্লী অংশগ্রহণের পাশাপাশি ১০ থেকে ২০ জন করে নারী মুসল্লী পর্দার আড়ালে একই জামাতে অংশগ্রহণ করেন। নামাজের পর পারস্পরিক কোলাকুলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে।

আগাম ঈদ পালিত গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর, গাজীরখামার গিদ্দাপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার নারায়ণখোলা ও চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার একাংশ নিজেদের সুরেশ্বর দরবার শরিফের ভক্ত বলে দাবিদার কিছু লোক সৌদি আরব, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ পালন করে আসছে। দিন দিন বাড়ছে আগাম ঈদপালনকারীর সংখ্যা।

Need Ads