ads

বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদুল আজহায় বিনামূল্যে ভিজিএফ চাউল পাচ্ছে ১ লাখ ৬৪ হাজার পরিবার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৭, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুর জেলায় বিনামূল্যে ১০ কেজি হারে ভিজিএফ চাল পাচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৬৫ অতিদরিদ্র ও অসহায়-দুঃস্থ্য পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত ১৬ হাজার ৪০.৬৫০ মেট্রিক টন চালের বিপরীতে জেলার ৫টি উপজেলা ও ৪ টি পৌরসভায় ওই সহায়তা পাবে অতিদরিদ্র ও অসহায়-দুঃস্থ পরিবারগুলো।

Shamol Bangla Ads

ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (সহকারী কমিশনার) তামারা তাসবিহা জানান, ঈদুল আজহা উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় এবার শেরপুর জেলার ৫ টি উপজেলায় মাথাপিছু ১০ কেজি হারে ১ লাখ ৫১ হাজার ৭শ ৪২ টি কার্ডের বিপরীতে ১ হাজার ৫শ ১৭.৪২০ মেট্রিক টন চাল এবং ৪টি পৌরসভায় ১২ হাজার ৩২৩ টি কার্ডের বিপরীতে ১শ ২৩.২৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে বরাদ্দকৃত চালগুলো জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে দ্রুত বিতরণের লক্ষ্যে উপজেলা ও পৌরসভা পর্যায়ে উপ-বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৭০ হাজার ৯শ ৪৫ টি কার্ডের বিপরীতে ৭ শ ৯.৪৫০ মেট্রিক টন, নকলা উপজেলায় ১৩ হাজার ৯ শ ১৩ টি কার্ডের বিপরীতে ১শ ৩৯.১৩০ মেট্রিক টন, নালিতাবাড়ী উপজেলায় ৩২ হাজার ৮শ ২৯ টি কার্ডের বিপরীতে ৩শ ২৮.২৯০ মেট্রিক টন, শ্রীবরদী উপজেলায় ২১ হাজার ৪ শ ৫৫ টি কার্ডের বিপরীতে ২শ ১৪.৫৫০ মেট্রিক টন ও ঝিনাইগাতী উপজেলায় ১২ হাজার ৬শ টি কার্ডের বিপরীতে ১শ ২৬.০০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া একইভাবে শেরপুর পৌরসভায় ৪ হাজার ৬শ ২১ টি কার্ডের বিপরীতে ৪৬.২২১ মেট্রিক টন, নকলা ৩ হাজার ৮১ টি কার্ডের বিপরীতে ৩০.৮১০ মেট্রিক টন, নালিতাবাড়ী পৌরসভায় ৩ হাজার ৮১ টি কার্ডের বিপরীতে ৩০.৮১০ মেট্রিক টন ও শ্রীবরদী পৌরসভায় ১ হাজার ৫শ ৪০ টি কার্ডের বিপরীতে ১৫.৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

ইতোমধ্যে জেলায় ৫২ টি ইউনিয়নে ও ৪ টি পৌরসভায় ভিজিএফ বিতরণ শুরু হয়েছে। শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন জানান, আওয়ামী লীগ সরকার পবিত্র ঈদুল আজহা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হতদরিদ্র মানুষরা যাতে উদযাপন করতে পারে সেই লক্ষ্যেই হতদরিদ্রের মাঝে ১০ কেজি চাউল ওয়ার্ডভিত্তিক কার্ড তৈরি করে বা বিতরণ করা হচ্ছে।

Need Ads