ads

বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সাবেক স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে প্রতিবেশী যুবককে কুপিয়ে হত্যা

খবর টি পড়েছেন : ২০৫
নালিতাবাড়ীতে সাবেক স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে প্রতিবেশী যুবককে কুপিয়ে হত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে তালাক দিয়ে চলে যাওয়া বিদেশ ফেরত সাবেক স্ত্রীর সাথে পরকীয়া আছে- এমন সন্দেহে দুই সন্তানের জনক প্রতিবেশি যুবক আবু সাইদকে (২৬) কুপিয়ে হত্যা করেছে চার সন্তানের জনক মাহফুজ (৪৫) নামে এক দিনমজুর। ৬ জুলাই বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পশ্চিম গেরাপচা গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পশ্চিম গেরাপচা গ্রামের নজরুল ইসলামের ছেলে পেশায় বিদ্যুৎ মিস্ত্রী আবু সাইদ ও ইমান আলীর ছেলে পেশায় দিনমজুর মাহফুজ পরস্পর প্রতিবেশি। প্রায় তিন বছর আগে মাহফুজের স্ত্রী চার সন্তানের জননী মিনারা ওমানে যান। দুই বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেন। এরপর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় মিনারা প্রায় বছর খানেক আগে স্বামী মাহফুজকে তালাক দিয়ে পিতার বাড়ি দিনাজপুরে চলে যান।

এদিকে স্ত্রী চলে যাওয়ায় মাহফুজ প্রতিবেশি আবু সাইদকে মনে মনে মন্দেহ করতে থাকে। ফলে প্রতিশোধের নেশায় সাইদের সাথে সম্পর্ক গভীর করে তোলে। বুধবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে সাইদকে মাছ ধরতে নিয়ে মাঠে যায় মাহফুজ। এগারোটার পর ফিরে একসাথে স্থানীয় এক দোকানে দু’জনে একসাথে চা ও ধূমপান করে। কিছুক্ষণ পর সাইদ দোলোয়ার হোসেন বাচ্চুসহ দু-তিন জনের সাথে রাস্তায় দাড়িয়ে কথা বলছিল। এসময় দূর থেকে মাহফুজ সাইদকে ডেকে নিয়ে আকস্মিক ঘাড়ের পেছনে সজোরে দা দিয়ে পরপর দুটি কোপ বসায়। এতে সাইদের ঘারের পেছনের অংশ পুরোপুরি কেটে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় সাইদের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এদিকে অভিযুক্ত মাহফুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাত সাড়ে বারোটার দিকে শহরের নয়ানিকান্দা এলাকায় নালিতাবাড়ী-ঢাকা সড়ক থেকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে একটু দূরে রাস্তার পাশের ঝোপ থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আটক মাহফুজ হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘ইউটিউবার’ ‘রাজা-বাদশা’ ও ‘চিরকুমার’কে নিয়ে দুশ্চিন্তায় খামারিরা পরবর্তী সংবাদ ‘যে দেশের মানুষ পদ্মা সেতু বানাতে পারে, সে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads