ads

বুধবার , ৬ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নতুন করে এমপিওভুক্ত হলো ২১ শিক্ষা প্রতিষ্ঠান : জুলাই থেকে কার্যকর

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৬, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ

২০২১-২০২২ অর্থবছরে ঘোষণাকৃত নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শেরপুর জেলায় ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ৬ জুলাই বুধবার সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

শেরপুর জেলায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নালিতাবাড়ী উপজেলার আলহাজ্ব আব্দুল খালেক জুনিয়র স্কুল, নকলা উপজেলার পিছলাকুড়ি জুনিয়র হাই স্কুল ও শহীদ স্মৃতি জুনিয়র হাই স্কুল, ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর জুনিয়র হাইস্কুল ও গান্ধিগাও জুনিয়র হাইস্কুল রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নালিতাবাড়ী উপজেলার খলভাংগা মকবুল হোসেন হাই স্কুল, নকলা উপজেলার কায়দা আর্দশ হাইস্কুল ও ঝিনাইগাতী উপজেলার শালচূড়া হাইস্কুল রয়েছে। তবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নতুন এমপিওভুক্তির তালিকায় কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই ।

Shamol Bangla Ads

উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে নতুন হওয়া এমপিওভুক্ত প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হয়েছে শেরপুর সদর উপজেলার নিজাম উদ্দিন মডেল কলেজ, নালিতাবাড়ী উপজেলার হাজী নূরল হক নন্নী পুড়াগাওঁ মৈত্রী কলেজ ও শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া মালেকুন্নেচ্ছা হযরত আলী কলেজ ।
ডিগ্রি কলেজ হিসেবে শেরপুর সদর উপজেলার ডা. সেকান্দার আলী কলেজ ও নকলা উপজেলার চন্দ্রকোণা কলেজ তালিকাভুক্ত হয়েছে।

উচ্চ মাধ্যমিক বিএম শাখায় শেরপুর সদর উপজেলার কসবা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, শ্রীবরদী উপজেলার পুস্প কানন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ , হালিমা আহসান বিএম ইনিস্টিটিউট, শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজ, নালিতাবাড়ী উপজেলার আদর্শ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ নতুন করে এমপিওভুক্ত হয়েছে।

এদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে শেরপুর জেলার কোন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নাম তালিকাভূক্ত হয়নি তবে ভোকেশনাল এসএসসি বিভাগে জেলার শ্রীবরদী ‍উপজেলার শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এমপিওভুক্ত তালিকায় রয়েছে ।

এদিকে সারাদেশে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও জুলাই মাস থেকে কার্যকর হবে। বুধবার এমপিওভুক্তির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Need Ads