ads

মঙ্গলবার , ৫ জুলাই ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পুকুর পাড়ে ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুলাই ৫, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পুকুরের পাড় থেকে কচুর লতি তুলতে গিয়ে পুকুর পাড়ে ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে কমলা বেগম (৪৫) নামে তিন সন্তানের জননী এক ভিখারীনির মৃত্যু হয়েছে। ৪ জুলাই সোমবার বিকেলে উপজেলার চিথলিয়ার চৌরাবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত কমলা একই এলাকার ভিক্ষুক হোসেন আলীর স্ত্রী।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্র জানায়, হোসেন আলী ও কমলা বেগম দু’জনই ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। চৌরাবাড়ির মোজাম্মেলের পুকুর লীজ নিয়ে ওই এলাকার জুয়েল (৩০) ও ময়নাল (২৫) মাছ চাষ করে আসছিল। মোজাম্মেলের বাড়ি থেকে ডি-১১ তারে বিদ্যুতের সংযোগ নিয়ে খুঁটিবিহীন মাটির উপর ওই পুকুর পাড়ে ফেলে রাখা ছিল। কমলা বেগম সোমবার বিকেলে রাতের খাবারের জন্য পুকুর পাড়ে কচুর লতা তুলতে যান।

এসময় অসাবধানতাবশত পুকুরের পাড়ে ফেলে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান এবং ঘটনাস্থলেই পড়ে থাকেন। পরে আশপাশের লোকজন দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Need Ads