ads

সোমবার , ৪ জুলাই ২০২২ | ১১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ৪, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শারমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। ৪ জুলাই সোমবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডেফলাই গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃত শারমিন আক্তার ওই এলাকার শহিদ মিয়ার কন্যা ও স্থানীয় নুনখোলা ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য রশিদুর রহমান খান ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুর ২ টার দিকে শারমিন আক্তার টিউবওয়েলের সাথে লাগানো বাড়ির পানি তোলার বৈদ্যুতিক মোটরের সংযোগ দেয়ার পর টিউবওয়েলের পাশে দাঁড়ায়। ওইসময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিউবওয়েলটি স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Need Ads