শেরপুরে রোটারী ক্লাবের ২০২২-২৩ মেয়াদের নতুন কমিটির কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২ জুলাই শনিবার রাতে শহরের মাধবপুরস্থ রোটারী ক্লাবের কার্যালয়ে বিদায়ী কমিটির প্রেসিডেন্ট আলহাজ¦ ডা. মো. সুরুজ্জামান ও সাধারণ সম্পাদক ডা. রতন চন্দ্র দাসের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন নয়া প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী।

পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট সাদুজ্জামান সাদীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নারায়ণ চন্দ্র সাহা, মলয় মোহন মোহন বল, বিনয় কুমার সাহা, শরণ রায়, মলয় চাকী, ভাইস প্রেসিডেন্ট শামছুন্নাহার কামাল ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার প্রমুখ।
ওইসময় নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটারী চক্ষু হাসপাতাল বাস্তবায়নে তার ব্যক্তিগত তরফ থেকে ৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। সেইসাথে তিনি শেরপুর রোটারী ক্লাবকে আরও তুলে ধরতে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজনসহ নানা জনকল্যাণকর কর্মসূচি হাতে নেওয়ার অঙ্গীকার করে রোটারিয়ানদের সহযোগিতা কামনা করেন।

পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট-সেক্রেটারী সকলকে সাথে নিয়ে রোটাবর্ষ ২০২২-২৩ এর কেক কাটেন।
অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা, অধ্যাপক শাহী উম্মুল বানীন ও নাসরিন রহমান ফাতেমা, রোটারিয়ান এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, আলহাজ¦ মো. হায়দার আলী, আলহাজ¦ মো. দুলাল মিয়া, এক্সিকিউটিভ সেক্রেটারী নাজমুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




