ads

মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

খবর টি পড়েছেন : ৩৬৮
নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৮ জুন মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র ও বিদ্রোহী মিলে ওই ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।

Shamol Bangla Ads

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য হাফিজুল ইসলাম জুয়েল, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল হক দেলোয়ার, বিএনপি ঘরানার রফিকুল ইসলাম পাঠান ও জয়নাল আবেদীন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, গত ৩০ মার্চ ইউনিয়নটির চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর নিয়মানুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৩০ জুন প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, ৭ জুলাই প্রত্যাহারের শেষ তারিখ, ৮ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, প্রথমবারের মতো নালিতাবাড়ীতে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৯টি ভোট কেন্দ্রে ২৪টি বুথে ১৫ হাজার ১৭৩ জন ভোটার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মনোনীত প্রার্থীকেই বেছে নিতে পারবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবার পেলেন খাদ্যসামগ্রী পরবর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ ব্যবসায়ীকে ২০ হাজার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads