শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে।

২৬ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ইউএনওদের সাথে ২০২২-২৩ অর্থ বছরের ওই চুক্তি স্বাক্ষর করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
ওইসময় শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নালিতাবাড়ীর চলতি দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমান বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।




