ads

রবিবার , ২৬ জুন ২০২২ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার ৮১ কোটি পৌনে ১৮ লাখ টাকার বাজেট ঘোষণা ॥ বাড়লো পানির বিল

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৮১ কোটি ১৭ লাখ ৭৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

প্রস্তাবিত বাজেটে নিজস্ব তহবিল থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৭ লক্ষ ৭৩ হাজার ৪০২.৫২ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার টাকা। এছাড়া সরকারী মঞ্জুরী, তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, এমজিএসপি এবং মূলধনসহ ৬৪ কোটি ৬০ লক্ষ ৪ হাজার ৩৬৫ টাকা আয় ও ৫৪ কোটি ৮৭ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়সহ সর্বমোট ৮১ কোটি ১৭ লক্ষ ৭৭ হাজার ৭৬৭.৫২ টাকা ধরা হয়েছে। এবারের বাজেটে নতুন কোন করারোপের প্রস্তাব রাখা না হলেও বাড়ানো হয়েছে নাগরিকদের পানির বিল।

বাজেট উপস্থাপনকালে পৌর মেয়র বলেন, শেরপুর পৌরসভার নাগরিকদের সাথে মতবিনিময় ও আলোচনা করে পানির বিল প্রতি ইউনিট ৭ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৮ টাকা করা হয়েছে। অন্য কোন কর বাড়েনি। তবে নিয়ম অনুযায়ী ৫ বছর পর পর হোল্ডিং ট্যাক্সের অ্যাসেসমেন্ট করতে হয়। অ্যাসেসমেন্টের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে হোল্ডিং ট্যাক্স সমন্বয় করা হবে। তিনি আরও বলেন, বিভিন্ন সমস্যা সমাধানকল্পে পৌরবাসীর মূল্যবান পরামর্শ ও সহযোগিতা শেরপুর পৌরসভাকে সবুজ ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার কাজে এবং গৃহিত বিভিন্ন কর্মসূচী সফল করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবির রুমান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নূরুল ইসলাম হিরু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওযার্ডের পৌর কাউন্সিলর মো. নাসিরুল আলম নাহিদ।

ওইসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও শামছুন্নাহার কামাল, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, কামাল হোসেন ও নাজমা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা বজলুল করিম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধী সমাজ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads