ads

রবিবার , ১৯ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংস্কৃতিখাতে নূন্যতম ১ ভাগ বরাদ্দের দাবিতে শেরপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১৯, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ

সংস্কৃতিকে জাতির মনন বিকাশের সোপান বিবেচনা করে জাতীয় বাজেটের কমপক্ষে ১ ভাগ সংস্কৃতিখাতে বরাদ্দ রাখা ও ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার বিকেলে শহরের নিউমার্কেট মোড়ে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সভাপতি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সংস্কৃতিকর্মী সাবিহা জামান শাপলা, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, সহ-সভাপতি এসএম আবু হান্নান, পাতাবাহার খেলাঘর আসরের সহ-সভাপতি প্রভাষক মলয় চাকী, সাধারণ সম্পাদক দীপক দাম, জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি সঞ্চিতা হোড় দীপু, জেলা নৃত্যশিল্পী সংস্থার সভাপতি কমল কান্তি পাল, ঝংকার সাংস্কৃতিক সংসদের সভাপতি আব্দুল কাদের, রূপান্তর শিল্পীগোষ্ঠীর সভাপতি রাজু, নন্দন সংগীত নিকেতনের পরিচালক দেবাশীষ দাস মিলন, সুরের ভূবনের পরিচালক ইউসুফ আলী রবিন প্রমুখ। সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৮ দফা দাবি পাঠ করেন ও সমাবেশ পরিচালনা করেন জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধুমাত্র সংস্কৃতিকর্মীদের অগ্রণী ভূমিকায় রাষ্ট্রভাষা বাংলা হিসেবে আমরা পাই এবং সেই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীসহ সারাদেশের দেশপ্রেমী শিল্পীদের উৎসাহপূর্ণ কার্যক্রমরে মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাগণ উদ্বধ হয়ে ঝাপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। তাই সংস্কৃতিকর্মীদের দুদর্শা হতে মুক্তি এবং সারাদেশে সংস্কৃতিকে এগিয়ে নিতে পর্যাপ্ত প্রশিক্ষণসহ শিল্পীদের উপযুক্ত সম্মানী প্রদান করতে জাতীয় বাজেটে নূন্যতম ১% বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তারা।

Shamol Bangla Ads

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা আক্তার পারভীন, পাতাবাহার খেলাঘর আসরের সাবেক সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, উস্তাদ উদয় শংকর সাহা, মুক্তি শংকর সাহা, পাতাবাহার খেলাঘর আসরের সহ-সভাপতি প্রদীপ সাহা কার্তিক, তৃষ্ণা শিল্পীগোষ্ঠীর সভাপতি মজিবুর রহমান, সাংস্কৃতিকর্মী শুভংকর সাহা, আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, সাধারণ সম্পাদক দিপ্ত মোদক প্রমুখ।

Need Ads