ads

রবিবার , ১৯ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যার্তদের মাঝে আনসার ভিডিবির উদ্যোগে ত্রাণসামগ্রী ও ভেলা বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১৯, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ

শেরপুরে অসহায় বন্যার্ত মানুষের মাঝে আনসার ভিডিবির উদ্যোগে ত্রাণসামগ্রী ও কলাগাছের ভেলা বিতরণ করা হয়েছে। ১৯ জুন রবিবার দুপুরে সদর ও নালিতাবাড়ী উপজেলার অসহায় বন্যার্ত শতাধিক মানুষের মাঝে ওইসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, মুড়ি, চিড়া, গুড়, আলু, বিস্কুট, সাবান, মোমবাতি, দিয়াশলাই ও সাপে কামড়ে বাধার রশি ইত্যাদি।

ত্রাণসামগ্রী বিতরণকালে আনসার ভিডিবির ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, শেরপুর জেলা কমান্ড্যান্ট মো. আকরাম হোসেন, ১২ আনসার ব্যাটালিয়ন, নালিতাবাড়ীর সহ-অধিনায়ক ইমরোজ খালিদ, উপজেলা প্রশিক্ষক মো. ইলিয়াস উদ্দিন, মো. জুবায়ের হোসেন, মো. মনিরুল ইসলামসহ আনসার ভিডিবির অন্যান্য সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আনসার ভিডিবির ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী জানান, আনসার ভিডিবির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসির নির্দেশে সারাদেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে জেলা আনসার ভিডিবির সদস্যরা। এরই ধারাবাহিকতায় শেরপুর সদর ও নালিতাবাড়ীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও যারা বাড়ি থেকে বের হতে পারছেন না, তাদের মাঝে ভেলা বিতরণ করা হয়েছে। আনসার ভিডিবি সবসময় অসহায় মানুষের পাশে আছে।

Need Ads