শেরপুরের শ্রীবরদীতে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার সকাল ১০ টায় ঢাকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর উদ্যোগে পৌর শহরের তাতিহাটি আইডিয়াল স্কুলের সেমিনার কক্ষে ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক অফিসার রুহুল আমীন তালুকদার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা।
দিনব্যাপী ওরিয়েন্টেশন পরিচালনা করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর সহকারি প্রোগ্রামার মো, রফিকুল ইসলাম তালুকদার ও শেরপুর উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। ওরিয়েন্টেশনে উপবৃত্তি বাস্তবায়নে অনলাইনের কার্যক্রমের নানা দিক অবহিত করা হয়।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, শ্রীবরদী ইসলামী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো, আব্দুল হালিম, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল পারভিন আজাদি, তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, বানি বাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমূখ।
অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা।




