ads

শনিবার , ১৮ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্ত্রী-মেয়ে নিয়ে হজ্বে যাচ্ছেন হুইপ আতিক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১৮, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ

এবার স্ত্রী-মেয়ে নিয়ে হজ্বে যাচ্ছেন জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। তিনি স্ত্রী শিক্ষিকা শান্তা রহমান ও বড় মেয়ে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমিকে নিয়ে আগামী ৩ জুলাই রবিবার পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন।

Shamol Bangla Ads

এদিকে হুইপ আতিউর রহমান আতিক এমপি হজ্ব যাত্রা উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় সমাপনি বক্তব্যে হুইপ আতিউর রহমান আতিক দলীয় নেতা-কর্মীসহ শেরপুরবাসীর প্রতি দোয়া কামনা করে বলেন, আল্লাহর রহমতে যেন সঠিকভাবে হজ্বব্রত পালন করে সবার মাঝে ফিরে আসতে পারি-এজন্য সবার দোয়া কামনা করছি। সেইসাথে তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে কারও মনে কোন কষ্ট বা ব্যথা দিয়ে থাকলে, সেজন্য তা সকলকেই নিজ গুনে ক্ষমা করে দিতেও অনুরোধ করেন। এছাড়া তিনি এখন থেকে প্রতিবছর একজন করে ব্যক্তিকে হজ্বব্রত পালনের ব্যবস্থা করবেন বলেও ঘোষনা দেন।

অনুষ্ঠানে সবার কাছে দোয়া কামনা করেন হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের সঞ্চালনায় দোয়া ও আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহা্জ্ব ফখরুল মজিদ খোকন ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসি, যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার এ্যাডভোকেট মোকলেছুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, তেরাবাজার জামিয়া সিদ্দীকীয়া মাদ্রাসার মোহতামীম সিদ্দিক আহম্মেদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান আওয়ালাদুল ইসলাম আওয়ালাদ প্রমুখ।

Shamol Bangla Ads

পরে এক দোয়া মাহফিলে শরিক হন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামসহ আওয়ামী লীগ, ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লী।

Need Ads