ads

শনিবার , ১৮ জুন ২০২২ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে লাল ভালবাসা দিয়ে ব্যতিক্রমী বিবাহবার্ষিকী পালন

বিয়ে হল একটি সামাজিক বন্ধন, যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। দাম্পত্য জীবন শুরুর গুরুত্বপূর্ণ দিনটি স্মরণীয় করে রাখতে অনেকটা ব্যতিক্রম আয়োজনে রক্তদান করলেন শেরপুর শহরের নবীনগর মহল্লাহ বাসিন্দা শিহাব ও সিনথিয়া দম্পতি। তারা নিজেদের বিয়ে উপলক্ষে সামাজিক সচেতনতা বৃদ্ধি, রক্তদানে উদ্বুদ্ধকরণ এর জন্য শহরের ফিরোজা মর্তুজা ক্লিনিকে মুমুর্ষ রোগীকে রক্তদান করে বিবাহ বার্ষিকী পালন করেন।
রক্তসৈনিক শেরপুরের প্রচার সম্পাদক শিহাব বলেন, আমাদের বিয়ে এক বছর পুর্ণ হওয়ায় সামাজিক সচেতনতামূলক কোন কিছু করা যায় কিনা এমন ভাবনা থেকেই সিদ্ধান্ত নেন। মানুষকে রক্তদান বিষয়ে অবগত করা ও সচেতনতা বৃদ্ধিতে রক্তদান করা যেতে পারে। সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত থাকতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে রক্তসৈনিক পরিবারের পক্ষ হইতে শিহাব ও সিনথিয়া দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে রক্তসৈনিক শেরপুর এর উপদেষ্টা ফিরোজা মর্তুজ হাসপাতালের সত্বাধিকারী ডাঃ ফয়জুর আলম তাদের হাতে ফিরোজা-মর্তুজ হাসপাতালের লগু সমন্নিত মগ উপহার প্রদান করেন।
ওইসময় রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, উপদেষ্টা ডাঃ ফয়জুর আলম, রক্তসৈনিক শেরপুরের সভাপতি মেহেদী হাসান শামীম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সহকারী চিকিৎসা বিষয়ক সম্পাদক আশিক মুন্না সাগর, ক্রীড়া সম্পাদক আমির হামজাসহ অন্যান্য রক্তসৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads