ads

শনিবার , ১৮ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজের ১৫ ঘন্টা পর দুইজনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১৮, ২০২২ ১০:৩৬ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ১৫ ঘন্টা পর এক কৃষক ও এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। ১৮ জুন শনিবার সকালে পৃথক স্থান থেকে এ দুইজনের লাশ উদ্ধার করা হয়।এরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।

Shamol Bangla Ads

সদর ইউপি সদস্য মো. রকিব বাদশা জানান, গতকাল শুক্রবার বিকাল পাঁচটার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে শনিবার সকাল ছয়টার দিকে ওই এলাকার শেষপ্রান্তে পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, বিকাল সাড়ে পাঁচটার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। পরে শনিবার সকাল ছয়টার দিকে বাগেরভিটা এলাকার বিলের পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা।

Shamol Bangla Ads

এর আগে গতকাল শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে গতকাল বিকেল থেকেই অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত আটটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়।

ঝিনাইগাতী থানার এসআই আব্দুর রাজ্জাক ওই দুইজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Need Ads