ads

বুধবার , ১৫ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জনশুমারি ও গৃহগণনার উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮২
শেরপুরে জনশুমারি ও গৃহগণনার উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’, এ শ্লোগানকে ধারন করে জনশুমারি ও গৃহগণনা উদ্বোধন হয়েছে । এ উপলক্ষে ১৫ জুন বুধবার সকালে শেরপুরের জেলা প্রশাসকের বাংলো থেকে এ গৃহগণনা শুরু হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেলা আক্তার। পরে শোভাযাত্রাটি শহরের চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ করা হয়।
এসময় শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবতোষ নিয়োগী, জেলা পরিসংখ্যাান অফিসের উপ-পরিচালক মুসফিকুর রহমান, ৩টি বিএনসিসি প্লাটুনের কমান্ডার ও সামরিক প্রশিক্ষক মো. শাহিন মিয়া বিএসপিসহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জনশুমারি গণনাকারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, এ গণনা কার্যক্রমে জেলার ৫ উপজেলার মোট ৩ হাজার ৬৭৫ টি এলাকায় মোট ৬১৬ জন সুপারভাইজারের নেতৃত্বে মোট ৩ হাজার ৫৯১ জন গণনাকারী অংশ নিয়েছে। গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির ফের সভাপতি উজ্জল, সাধারণ… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বর্ষাবরণ ও ঋতুরঙ্গানুষ্ঠান অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads