ads

মঙ্গলবার , ১৪ জুন ২০২২ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির ফের সভাপতি উজ্জল, সাধারণ সম্পাদক সোহাগ

স্টাফ রিপোর্টার
জুন ১৪, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ

শেরপুরে আবারও জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন উজ্জলুর রহমান উজ্জল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান সোহাগ তালুকদার। গত ১০ জুন শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়।

Shamol Bangla Ads

এ নিয়ে উজ্জল টানা দ্বিতীয় দফায় সভাপতি ও সোহাগ টানা তৃতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। মঙ্গলবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ তালুকদার।

এর আগে সমিতির সভাপতি উজ্জলুর রহমান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল আজিজ, উপদেষ্টা এ্যাডভোকেট হরিদাস সাহা, আমিনুল ইসলাম ছলু, ইব্রাহিম খলিল, গোলাম মোস্তফা তালুকদার প্রমুখ।

Shamol Bangla Ads

সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ তালুকদার। সাধারণ সভায় সমিতির সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!