ads

বৃহস্পতিবার , ৯ জুন ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে শ্রীবরদীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ৯, ২০২২ ১:০১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে শেরপুরের শ্রীবরদীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেনশন ইউনিটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ বাস্তবায়নে পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন।

Shamol Bangla Ads

এর আগে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে প্রশিক্ষণের নানা দিক তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাস। উদ্যোগগুলো হলো পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষাসহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।

Shamol Bangla Ads

কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান,গণমাধ্যম কর্মীসহ সুধীবৃন্দ অংশ নেন।

Need Ads