ads

বুধবার , ৮ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৮৬ ঘণ্টা পর নিভল কনটেইনার ডিপোর আগুন

খবর টি পড়েছেন : ৫০১
৮৬ ঘণ্টা পর নিভল কনটেইনার ডিপোর আগুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিভেছে। প্রায় ৮৬ ঘণ্টা পর আগুন নিভল। তবে এখনো ধোঁয়া আছে। বুধবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কনটেইনার ডিপোর আগুন নিভেছে। আগুন নেই, ধোঁয়া আছে একটু একটু।

Shamol Bangla Ads

এর আগে আজ সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। যদিও কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে বলেও জানানো হয়েছিল।
প্রসঙ্গত, গত শনিবার রাত ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে

ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এত পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে এবং আগুনের তীব্রতা বাড়ে। পরে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

Shamol Bangla Ads

এই ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বুধবার ভোরে আগুনে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মাসুদ রানা নামে এক ব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানের গণমাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভূয়সী প্রশংসা পরবর্তী সংবাদ কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনকে আসামি করে…

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads