ads

সোমবার , ৬ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

’অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার’

খবর টি পড়েছেন : ২৫৭
’অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সরকার। যেখানে যত টাকা লাগবে, বাইরে থেকে যে ওষুধ ক্রয় করতে হচ্ছে, সেটা ডিসি দিচ্ছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ৬ জুন সোমবার বিকেলে সীতাকুণ্ডের বিএম ডিপোর গেটে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী বলেন, হাসাপাতালে কোনো ধরনের ওষুধ ও খাবার সংকট নেই। চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন, সবকিছু ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন। এখন পর্যন্ত ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনামুর রহমান বলেন, এই দুর্ঘটনায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাদের পক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪ জন, ঢাকায় শেখ হাসিনার বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক ইনস্টিটিউটে ১৪ জন চিকিৎসাধীন। সেনাবাহিনী উন্নত চিকিৎসার জন্য ৭ জন নিয়েছে, তার মধ্যে ২ জন আইসিইউতে চিকিৎসাধীন।

Shamol Bangla Ads

প্রতিটি দুর্ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হয়ত শতভাগ আমরা সংশোধন হতে পারি না। প্রতিদিন দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনা বাড়ছে। তদন্ত রিপোর্ট পেলে এখনকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগের তথ্য ভুল, সীতাকুণ্ডে নিহতের সংখ্যা ৪১ :… পরবর্তী সংবাদ ডলারের বিপরীতে আরও কমল টাকার মান

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads