ads

রবিবার , ৫ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ডিপোতে পুড়েছে ৯০০ কোটি টাকার পণ্য

খবর টি পড়েছেন : ৩৫৫
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ডিপোতে পুড়েছে ৯০০ কোটি টাকার পণ্য
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য পুড়ে গেছে। ৪ জুন শনিবার থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণহীন এ অগ্নিকাণ্ডে ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য পুড়ে যায়। যা বাংলাদেশের হিসাবে প্রায় ৯০০ কোটি টাকা।

Shamol Bangla Ads

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রামের সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী। ওই সময় বিকডা সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে দুর্ঘটনার সময় সাড়ে ৪ হাজারেরও বেশি কনটেইনার ছিল। এর মধ্যে অন্তত ১ হাজার ৩০০ কনটেইনারে আমদানি ও রপ্তানিপণ্য ছিল। পণ্যভর্তি এসব কনটেইনারের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে আমদানি করা বহু পণ্য। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৯০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

বিকডা সচিব আরও বলেন, ‘বেশি পুড়েছে রপ্তানির জন্য রাখা পণ্য। রপ্তানির জন্য কনটেইনার ভর্তি করে রাখা হয়েছিল অনেক পোশাক। সেগুলো রপ্তানির জন্য নির্ধারিত সময় (লিড টাইম) ছিল। কিন্তু পোশাক পুড়ে যাওয়ায় রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হবে। নির্ধারিত সময়ে রপ্তানি করা অসম্ভব হয়ে পড়বে।’

Shamol Bangla Ads

বিজিএমইএ এর চট্টগ্রামের সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, বিএম কনটেইনারে আগুনের ঘটনায় পুড়ে যাওয়া কনটেইনারে বেশি ছিল রপ্তানিপণ্য। তবে কতটি প্রতিষ্ঠানের পণ্য পুড়েছে তা এখনই সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তথ্য জানতে বিজিএমইএ এর পক্ষ থেকে সার্কুলার জারি করা হয়েছে। সব তথ্য পাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সীতাকুণ্ডের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ পরবর্তী সংবাদ সীতাকুণ্ডে যাচ্ছেন ৪ মন্ত্রী

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads