শেরপুরের শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নে ২শ ৭০ জন দুস্থ অসহায় নারীর মাঝে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়। ভিজিডি প্রকল্পের আওতায় রানীশিমুল ইউনিয়নে দুস্থ নারীরা ৩০ কেজি করে চাল পেয়ে সবাই খুশি।

এসময় উপস্থিত ছিলেন, রানিশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, ইউজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ, মাঠ সহকারী আবদুল্লাহ্ আল মামুনসহ ইউনিয়নের সদস্যগণ।
এসময় চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক ইউনিয়নের দুস্থ্য নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হচ্ছে। পাহাড়ি এলাকার এই দুস্থ নারীদের উন্নয়নে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, মাইকিং করে সবাইকে কার্ড সহ উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। কেউ যাতে অনুপস্থিত না থাকেন।




