ads

বুধবার , ১ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১, ২০২২ ২:০৪ অপরাহ্ণ

‘পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে আলোচনা ও র‌্যালির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ জুন বুধবার দুপুরে জেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে প্রাণীসম্পদ অফিস মিলনায়তনে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রাণী সম্পদ অফিসের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

এদিকে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে প্রথমবারের মতো শেরপুর পৌরসভার পক্ষ থেকে দুইশত হতদরিদ্র মানুষের মাঝে দুধের প্যাকেট বিতরণ করা হয়েছে। দুধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলামসহ পৌর কাউন্সিলরগণ ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads