ads

বুধবার , ১ জুন ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ সুখ-শান্তিতে আছেন : নকলায় মতিয়া চৌধুরী

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ১, ২০২২ ১২:১০ অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ সুখে-শান্তিতে আছেন। মানুষ উন্নয়নের স্বাদ ভোগ করছেন। আপনারা শেখ হাসিনার উপর আস্থা রাখুন, নৌকায় আস্থা রাখুন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে আস্থা রাখুন, আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। শেখ হাসিনার হাত ধরেই দেশ একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে।

Shamol Bangla Ads

তিনি ১ জুন বুধবার সকালে তার নির্বাচনী এলাকা নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে উরফা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান ইবতেদায়ী মাদ্রাসার মেধাক্রমানুসারে তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রথম ১০ জন করে শিক্ষার্খীর মাঝে সৌর বাতি ও বৈদ্যুতিক ফ্যান এবং এসএসসি ও সমমান দাখিল টেস্ট পরীক্ষায় মেধাক্রমানুসারে প্রথম ১০ জন করে শিক্ষার্থীর মাঝে মাথাপিছু ১ হাজার টাকা আর্থিক প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, যখন মন্ত্রী ছিলাম তখন মন্ত্রী হিসেবে কখনও অতিরিক্ত বরাদ্দ নেইনি। কোন এলাকার উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়াইনি। যখন যা সহায়তা পেয়েছি, তা ন্যায্যতার ভিত্তিতে আপনাদের মাঝে বিতরণের চেষ্টা করেছি। এমপি হিসেবে এখনও তাই করি।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম হীরা, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ দলীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

এদিন তিনি নকলার উরফা ইউনিয়ন এবং নালিতাবাড়ী পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সামগ্রী সহায়তা ও প্রণোদনার অর্থ বিতরণ করেন।

Need Ads