শেরপুরে বিজয় টিভির দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে মঙ্গলবার দুপুরে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার দিনা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয় টিভির শেরপুর জেলা প্রতিনিধি জিএম আজফার বাবুল।

শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বলের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা ও সাবিহা জামান শাপলা এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মুরাদ, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টু, ফজলুল কবীর সুরুজ, আব্দুর রফিক মজিদ, জিএইচ হান্নান, মাসুদ হাসান বাদল, রেজাউল করিম বকুল, জাহিদুল হক সৌরভ, নাইম ইসলাম প্রমুখ।

ওইসময় বক্তারা বিজয় টিভির ৯ বছর পূর্তিতে তাদের সফলতা কামনা করেন ও প্রতিষ্ঠান প্রধানের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠু তথ্য পরিবেশন এবং সেই তথ্যানুযায়ী দেশ ও দশের মঙ্গল কামনা করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে বিজয় টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের নিয়ে শহরে শোভাযাত্রা বের করা হয়। ওইসময় জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিজয় টিভির দশম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার।




