ads

রবিবার , ২২ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ২২, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে রবিবার বিকেলে ভুক্তভোগী পৌর শহরের কলাকান্দা এলাকার রেজাউল করিম ফাক্কুর পৌর শহরের বাহার বাজারে ওই সংবাদ সম্মেলন করেন।

Shamol Bangla Ads

ওইসময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বজন আলমাছ মিয়া। তিনি বলেন, ফাক্কুর প্রতিবেশী আব্দুল হালিম গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। তার পৈত্রিক জমি জবরদখলের জন্য প্রতিপক্ষ হামলার চেষ্টা ও ফেসবুকসহ বিভিন্নস্থানে তাকে হেয় করার উদ্দেশ্যে নানা অপপ্রচার করে আসছে। এমনকি তাকে জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। এতে ফাক্কু তার পরিবার নিয়ে উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন।

লিখিত বক্তব্য আরো বলা হয়, এই জমির জন্য ইতোপূর্বে রাতের আধারে ফাক্কুর বাবাকে খুন করে হালিম গংরা। এখন তাদেরকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। পাশাপাশি ফেসুবকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফাক্কু ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ নানা ছবি ও লেখা দিচ্ছেন প্রতিপক্ষের মাসুদ। এ ঘটনায় গত ২৩ এপ্রিল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের অন্যান্য সদস্যগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

তবে সংবাদ সম্মেলনে আনা অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ আব্দুল হালিম বলেন, ফাক্কু আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। আমরা ন্যায় বিচারের আশায় তার বিরুদ্ধে মামলা করেছি।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, দুই পক্ষই থানায় সাধারণ ডায়েরি করেছে। সেগুলোর তদন্ত চলছে। তবে আগের ঘটনার বিষয়টি আমার জানা নেই।

Need Ads