ads

রবিবার , ২২ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২২, ২০২২ ৬:১২ অপরাহ্ণ

শেরপুরে নানা আয়োজনে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ মে রবিবার দুপুরে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডা. আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু ও ফখরুল মজিদ খোকন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম এবং তাঁতী লীগের কেন্দ্রীয় সদস্য আলআমিন বাদশা।

জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা তাঁতীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক সেলিমসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে অতিথিরা আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Need Ads