ads

শুক্রবার , ২০ মে ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা প্রশাসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মে ২০, ২০২২ ৩:১২ অপরাহ্ণ

শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের বদলির আাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শেরপুর নাগরিক সমাজ। ২০ মে শুক্রবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত শেরপুর শহরের নিউমার্কেট মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

আয়োজক সংগঠনের আহবায়ক শরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মো. মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা সবুজ আন্দোলনের সদস্য সচিব সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি জুবায়ের রহমান, কবি সংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, জেলা রোভার স্কাউটের সম্পাদক শামীম হোসেন, সংস্কৃতিকর্মী মমিনুল ইসলাম, সাংবাদিক ইমরান হাসান রাব্বী, শেরপুর অক্সিজেন ব্যাংকের সহ-সমন্বয়ক এসএম জুবায়ের দীপ, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের নাইম ইসলাম, রক্তসৈনিক বাংলাদেশের কাকন সরকার, ভলান্টিয়ার বাংলাদেশের মশিউর রহমান সজীব, আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

মানবনন্ধনে বক্তারা বলেন, সরকারের প্রতিটি কাজ বাস্তবায়নের পাশাপাশি জেলা প্রশাসক মোমিনুর রশীদ সততার সাথে দায়িত্ব পালন করছেন। এরপরও শেরপুর জেলায় যোগদানের মাত্র ১০ মাসের মধ্যেই তাকে বদলি করায় শেরপুর জেলাবাসী উদ্বিগ্ন ও মর্মাহত। তাই তার বদলির এ আদেশ প্রত্যাহার করার দাবি জানান বক্তারা।

Shamol Bangla Ads

মানববন্ধনে প্রায় ২০টি সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য, গত ১৯ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সাহেলা আক্তারকে শেরপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। এ সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেরপুর জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনসহ সুধী মহল শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদের বদলি বাতিলের অনুরোধ জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!