ads

শুক্রবার , ২০ মে ২০২২ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহরের উপকন্ঠ দমদমা কালিগঞ্জস্থ মরহুম আবুল হাসেমের ইটভাটা মাঠে আয়োজিত ওই খেলায় এম.এ পাবলিক স্কুলের ১০ম শ্রেণি এস.এস.সি ব্যাচ/২০২২ কে ট্রাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

Shamol Bangla Ads

প্রবীন শিক্ষাবিদ, সমাজসেবক ও এম.এ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ওই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। খেলার উদ্বোধন করেন এম.এ পাবলিক স্কুলের চেয়ারম্যান, পৌর কর্মচারী সংসদের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরষ্কার তুলে দেন এম.এ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার। এর আগে, সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন দমদমা হাফেজিয়া মাদ্রাসার সভাপতি, সমাজসেবক মাছুদুল আলম সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দমদমা জামে মসজিদের সভাপতি ফরিদ উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা খন্দকার কালু গাজী, মতিউর রহমান তোতা, জমির উদ্দিন বাচ্চু, ফরহাদ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এমএ পাবলিক স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুব হাসান রুবেল।
এমএ পাবলিক স্কুলের ব্যবস্থাপনায় এ টূর্ণামেন্টটি পরিচালিত হয়। এতে ৬ টি দল অংশগ্রহণ করে। সহস্রাধিক মানুষ খেলাটি উপভোগ করেন।

Need Ads