‘বিশ্বজুড়ে বাংলা’ এ স্লোগানকে ধারণ করে সফলতার সাথে যাত্রার ৫ বছর অতিক্রম করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি। এ উপলক্ষে ১৯ মে বৃহস্পতিবার সকালে শেরপুর শহরের আখেরমামুদ বাজারে অর্ধশতাধিক শিশুদের সাথে নিয়ে আলোচনা সভা, র্যালি ও শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার প্রধান অতিথি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ওইসময় তারা বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও অনুষ্ঠানমালা প্রচারের মাধ্যমে উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করবে বলে আশা প্রকাশ করেন। সেইসাথে তারা শেরপুর জেলাকে আরও এগিয়ে নিতে গণমাধ্যম অঙ্গনে বাংলা টিভির বিশেষ ভূমিকা প্রত্যাশা করেন।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম। আখের মামুদ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল জলিল, মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম, মাদ্রাসার মোহতামিম হাফেজ সাখাওয়াত হোসেন সোহাগ, মোবারকপুর ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হৃদয়, মোবারকপুর স্টুডেন্ট ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকির, সদস্য আবু সাঈদ প্রমুখ।




