ads

বৃহস্পতিবার , ১৯ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মে ১৯, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সালাউদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেভিয়ার চিসিম, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, নকলা চালকল মালিক সমিতির সভাপতি জয়েন উদ্দিন, সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুলসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেভিয়ার চিসিম জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২০৩১ মেট্রিক টন ধান ও ৭৩৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ২৭ টাকা এবং চাল ৪০ টাকা।

Shamol Bangla Ads

 

Need Ads