উপকরণ: কাটারিভোগ চাল- ৪ কাপ, মসুর ডাল- আধা কাপ, মাষকলাই ডাল- আধা কাপ, মুগডাল- আধা কাপ, ছোলার ডাল- আধা কাপ, গরুর মাংস- দেড় কেজি, পেঁয়াজকুচি -আধা কাপ, আদাবাটা -২ টেবিল চামচ, রসুনবাটা- ১ টেবিল চামচ, ধনেগুঁড়া- ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ২ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, টক দই আধা কাপ, দারুচিনি ৪ টুকরা, ছোট এলাচ ৪টি, বড় এলাচ ২টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ২টি, গরম মসলার গুঁড়া ২ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, তেল আধা কাপ, ঘি আধা কাপ ও লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে মুগডাল, মাষকলাই ডাল শুকনা খোলায় টেলে নিতে হবে। বাকি ডাল, চাল একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। মাংস টুকরা করে ধুয়ে সমস্ত মসলা, টক দই দিয়ে মাখিয়ে রাখতে হবে। বড় হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ ভেজে মাংস দিয়ে কষিয়ে নিন। গরম পানি দিয়ে রান্না করতে হবে মাংস। সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে কিছু বেরেস্তা ও গরম মসলার গুঁড়া দিয়ে দিন।
কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংস আলাদা পাত্রে উঠিয়ে রাখতে হবে। মাংসের হাঁড়িতে ১৮-২০ কাপ গরম পানি দিয়ে দিন। অর্ধেক ঘি, লবণ, চাল-ডাল দিয়ে রান্না করুন। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। চাল-ডাল সেদ্ধ হয়ে অল্প ঝোল থাকা অবস্থায় মাংস, কিছু বেরেস্তা, কাঁচা মরিচ দিয়ে খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ওপরে ঘি ও বেরেস্তা দিয়ে ১৫-২০ মিনিট দমে রাখুন।























