ads

সোমবার , ১৬ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের গম রপ্তানির নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয়

খবর টি পড়েছেন : ২০৭
ভারতের গম রপ্তানির নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গম রপ্তানিতে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটি প্রতিবেশী দেশগুলোর উপর প্রযোজ্য নয়। তাই এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে দেশটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার ঢাকাস্থ ভারতীয় দূতাবাস জানিয়েছে, সম্প্রতি ভারত থেকে গম রপ্তানিতে দেওয়া নয়াদিল্লির নিষেধাজ্ঞা প্রতিবেশীদের জন্য নয়। ইতোমধ্যে গম ক্রয়-বিক্রয় সংক্রান্ত যে চুক্তিগুলো হয়েছে, সেটিও এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।

Shamol Bangla Ads

বিবৃতিতে বলা হয়, এটি স্পষ্ট করা হচ্ছে যে ভারত থেকে গমের বাণিজ্যিক রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু এই নির্দেশাবলী রপ্তানির জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের উপর কোনো প্রভাব ফেলবে না। এই নির্দেশাবলী ভারতের প্রতিবেশী এবং অন্যান্য দেশগুলোতে গম রপ্তানি বন্ধ করবে না।

তীব্র দাবদাহের কারণে ভারতে এবার গমের উৎপাদন কম হয়েছে। যে কারণে স্থানীয় বাজারেও গমের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে শনিবার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। ভারতের এই সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে গমের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Shamol Bangla Ads

ভারতের গম রপ্তানি বন্ধের খবরে দেশে গমের বাজারও অস্থির হয়ে উঠে। খাদ্যপণ্যে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে ভারতের এই খবর ভোক্তাদের খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ নিয়ে উদ্বেগের মধ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রবিবার সিলেট গিয়ে বলেন ভারত সরকার বাংলাদেশে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়নি। তিনি বলেন, গম আমদানি করা হতো ইউক্রেন ও রাশিয়া থেকে। কিন্তু এ দুই দেশের যুদ্ধের সময়ে আমরা সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তিন লাখ মেট্রিক টন গম আমদানি করেছি। পরবর্তী সময়ে যা দরকার তাও ভারত থেকে আমদানি করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পি কে হালদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও তথ্য… পরবর্তী সংবাদ ঢাকা মহানগরীকে রক্ষায় ৫ দফা প্রস্তাব মেয়র তাপসের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads