ads

সোমবার , ১৬ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পি কে হালদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও তথ্য দেয়নি ভারত

খবর টি পড়েছেন : ৩৩৫
পি কে হালদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও তথ্য দেয়নি ভারত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার পি কে হালদার সম্পর্কে দেশটির সরকার এখনও কোনো তথ্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৬ মে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

ড. মোমেন বলেন, তার (পি কে হালদার) ব্যাপারে ভারত সরকারের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কিছু পায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে কি না আমি জানি না। তারা (ভারত) স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে তখন আমরা যা যা করার নীতিগতভাবে, আমরা সেটা নিয়মানুযায়ী করব। যাতে আমরা তাকে বিচারের সম্মুখীন করতে পারি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম আমাদের ভারত সরকার জানাবে এই লোক ওখানে আছে এবং হয়ত তাকে শাস্তি দেবে। সেগুলো হয়ত আমাদের বলবে, শাস্তির মেয়াদ বাংলাদেশে এসে শেষ করতে হবে। এটা আমরা অন্যন্যা দেশের ক্ষেত্রেও করি। আমাদেরটাও তারা করে। আমাদের সে প্রসিডিউর আছে। এসব ক্ষেত্রে উভয় দেশের আমাদের একটা নীতি আছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি।

Shamol Bangla Ads

আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে ফেরত দেয় বাংলাদেশ সরকার। আবার ভারতে গ্রেপ্তার নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনে ঢাকা। বর্তমানে ভারতে আটক পি কে হালদারের বিরুদ্ধে দেশটিতে কয়েকটি মামলা রয়েছে।

সেক্ষেত্রে ভারতে হওয়া মামলার বিচারের আগে তাকে দেশে আনা যাবে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, অনুপ চেটিয়ার ব্যাপারে প্রথমে আমাদের দেশে বিচার হয়েছে। তারপর ওকে আমরা দিয়েছি। একই প্রসিডিউর হয়ত হবে। মামলায় হয়ত তার কিছু বিচার হবে। তারপরে আমাদের দেবে। আমি জানি না। আমাদের আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্নীতির কারণে বিএনপি বিশ্বচোর : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ ভারতের গম রপ্তানির নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads