ads

বুধবার , ১১ মে ২০২২ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ : গ্রেফতার ৩

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ১১, ২০২২ ১২:২৪ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৯ মে সোমবার দিবাগত রাতে উপজেলার ঢনঢনিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩১ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলায় ৩ জনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ ।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, সোমবার রাতে এসআই সাইফুল মালেকের নেতৃত্বে পুলিশ শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামি আব্দুর রহমানের ছেলে রাসেলকে গ্রেফতার করতে যায়। ওইসময় বাড়ির নারী-পুরুষরা ২ পুলিশ সদস্যের ওপর হামলা চালায় । উত্তেজিত নারীরা কামড়িয়ে গুরুতর আহত করে এসআই সাইফুল মালেক ও পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। ওই ঘটনায় শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ২ নারীসহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো আব্দুর রহমান (৪৫), মমতা বেগম (২৮) ও মজিনা বেগম ( ২৫)।

আহত দুই পুলিশ সদস্যকে শ্রীবরদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আহত এসআই সাইফুল মালেক বাদী হয়ে ১১ জন এজাহার নামীয় ১৫/২০ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা দুঃখজনক। আটক ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads