শেরপুরের নকলায় পরোয়ানাভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৯ মে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন টালকী ইউনিয়নের মজিদবাড়ি গ্রামের সোরহাব আলীর পুত্র ফারুক মিয়া (২৮) ও শরাফত আলীর পুত্র আলমগীর হোসেন (২৬), পৌরসভার কলাপাড়া মহল্লার আরফান আলীর পুত্র সাইফুল ইসলাম (৩০) এবং নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের আছিম উদ্দিনের পুত্র সুলতান মিয়া (৩২)।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, আদালতে হাজির না থাকায় বিচারকার্যের সুবিধার্থে পরোয়ানামূলে তাঁদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।




