ads

বুধবার , ১১ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, ২ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ৩১২
নালিতাবাড়ীতে ৫ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, ২ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে অসৎ উদ্দেশ্যে গোপনে প্রায় ৫ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহোদর ২ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১১ মে বুধবার বিকেলে উপজেলার রাজনগর ইউনিয়নের টেংরাখালী এলাকায় ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।

Shamol Bangla Ads

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ইউনিয়ন পরিষদের কাছেই রাজনগর গ্রামে জনৈক ব্যবসায়ী এনামুলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। অভিযানকালে এনামুলের নামে আমদানীকৃত কার্টুন ভর্তি প্রায় ৫ হাজার লিটার পরিমাণ বোতলজাত ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়। যে ব্যবসা মূলত এনামুলের সহোদর দুই ভাই আনোয়ার হোসেন ও নজরুল ইসলাম সেলিম পরিচালনা করেন।

পরে ভোজ্যতেল মজুদ করার অভিযোগে আনোয়ার হোসেন ও নজরুল ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মজুদকৃত ওই তেল পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রির নির্দেশ প্রদান করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, ২৪ ঘণ্টার মধ্যে ওই তেল খোলা বাজারে বিক্রি না করলে আমরা জব্দ করে নেব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭-বালক) শুরু পরবর্তী সংবাদ ডিআইজি পদে পদোন্নতি পেলেন শেরপুরের জামাতা আনিসুর রহমান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads