ads

বুধবার , ১১ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭-বালক) শুরু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ১১, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ (অনুর্ধ্ব-১৭-বালক) শেরপুর সদর উপজেলার খেলা শুরু হয়েছে। ১১ মে বুধবার বিকেলে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সদর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান।

জেলা ক্রীড়া সংস্থার সচিব জিন্নত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বলাইয়েরচর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল প্রমুখ। ওইসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উদ্বোধনী খেলায় বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে বলাইয়েরচর ইউনিয়ন একাদশ জয়ী হয়েছে। এ টুর্নামেন্টে সদর উপজেলার ১৪ ইউনিয়ন দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে।

 

Need Ads