ads

বুধবার , ১১ মে ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ১১, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১১ মে বুধবার সকালে ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের তামাগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। দেলোয়ারা ওই গ্রামের মো. ইউনুস আলীর স্ত্রী।

Shamol Bangla Ads

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দেলোয়ারা বেগম বাড়ির পাশে বিদ্যুৎ খুটির কাছ থেকে গরু আনতে যান। ওইসময় খুটির টানা তারের বিদ্যুৎস্পর্শে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads