ads

রবিবার , ৮ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ৮, ২০২২ ১:০৪ অপরাহ্ণ

শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ফাহিম মিয়া (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। ওই ঘটনায় মো. সজিব মিয়া (১৫) নামে আরেক মাদ্রাসা ছাত্র আহত হয়েছে। ৮ মে রবিবার সকালে শেরপুর শহরের তাতালপুর এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত ফাহিম শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে ও সদর উপজেলার তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনে হাফেজ শাখার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে আটটার দিকে মাদ্রাসা ছাত্র ফাহিম মিয়া তার সহপাঠী সজিব মিয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা তাতালপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তী একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক ফাহিম ঘটনাস্থলেই মারা যান। আর সজিব গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সজিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সজিব সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া বলেন, নিহতের লাশ বিনা ময়নাতদন্তে গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads