শেরপুরে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ মে শুক্রবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী স্কুল মাঠে বন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়্যারম্যান মো. রফিকুল ইসলাম। প্রিয় অতিথি ছিলেন ভাতশালা ইউপি চেয়্যারম্যান নাজমুন নাহার।
আয়োজক সংগঠনের সভাপতি মো. পাভেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (ডিবি) মো. আবুল কালাম আজাদ, সাপমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ছোবাহান আলী, ঈদ পূণর্মিলনী বন্ধু পরিষদ ,জামালপুর মো. কমল (নানা), বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল রেজ্জাক সেলিম, উপদেষ্টা মো. কামাল উদ্দিন, পরিচাল মো. খলিলুর রহমান খলিল, মো. চাঁন মিয়া, মো. বিল্লাল হোসেন সরকার, মো. মোস্তফা কামাল হীরা ও মো. মোস্তাফিজুর রহমান লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাশার

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সমাজের অসহায় ও পঙ্গুরা আমাদের বোঝা নয়। এ ধরনের উদ্যোগে সমাজের বিশেষ এই মানুষগুলোর স্বাবলম্বী করতে সাহায্য করবে। এছাড়া তিনি ঈদ পূণর্মিলনী বন্ধু পরিষদের এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।




