ads

শুক্রবার , ৬ মে ২০২২ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গজনী কালচারাল সেন্টারের উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ৬, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পর্যটন কেন্দ্র গজনী অবকাশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক কেন্দ্রের ‘গজনী কালচারাল সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। ৬ মে শুক্রবার বিকেলে ওই কালচারাল সেন্টারের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর ন্যায় গজনী অবকাশ কেন্দ্রে একটি কালচারাল একাডেমি স্থাপনের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা সহকারী (ভূমি) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন প্রমুখ।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, এ কালচারাল সেন্টারের মাধ্যমে গারো পাহাড় এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অন্যান্য সংগঠনের শিল্পীরাও তাদের সাংস্কৃতিক চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করতে পারবে। এতে দূর-দূরন্ত থেকে আসা পর্যটক ও ভ্রমণপিপাসুরা গজনী অবকাশ কেন্দ্রে এসে অধিকতর আনন্দ উপভোগ করতে পারবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!