ads

রবিবার , ১ মে ২০২২ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে মহান মে দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১ মে রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে এক র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিটি শহরের প্রদান প্রদান সড়ক পদক্ষিন শেষে পূণরায় সে জায়গায় গিয়ে শেষ হয়। র‍্যালি উত্তর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ।

র‍্যালিতে একাত্বতা পোষন করে অংশ নেন শেরপুর জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়ন, উপজেলা রিক্সা ও রিক্সাভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আরডিসি রুয়েল সাংমা, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মো. মিজানুর রহমান, ডিআইও -১ মো. জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত প্রমুখ।

Need Ads