ads

রবিবার , ১ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ১, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ

শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল শনিবার বিকেলে ডিসি উদ্যানে শহরের বিভিন্ন এলাকার ৩০টি শিশুর মধ্যে এসব পোশাক বিতরণ করা হয়। শেরপুর বন্ধুসভার সদস্যরা নিজেদের টাকায় এসব পোশাক কিনে তা বিতরণ করেন।

Shamol Bangla Ads

ওই সময় বিশিষ্ট সমাজসেবী ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, ঝিনাইগাতী সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক মলয় চাকী, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার সাদাত, সাইফুল ইসলাম, সভাপতি রবিন সাহা, সহসভাপতি মো. আল আমিন, জয় সাহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী নকিব,দপ্তর সম্পাদক অনিক মাহবুবসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন জামা পেয়ে খুশি সদর উপজেলার আব্দুল মজিদের মেয়ে নুপুর (১০) বলে, ‘আব্বা দিনমজুর। কোন রকমে আম্গর সংসার চলে। কোন সময় ঈদে নতুন জামা পাই নাই। এইবারই প্রথম নতুন জামা পাইলাম। আপনেগরে দেওয়া এই জামা পইরা ঈদের দিন বেড়ামু।’

Need Ads