ads

বুধবার , ২৭ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে লাইসেন্সবিহীন হাতি উদ্ধার, মাহুত কারাগারে

খবর টি পড়েছেন : ২৩৩
নালিতাবাড়ীতে লাইসেন্সবিহীন হাতি উদ্ধার, মাহুত কারাগারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনকূড়া এলাকা হতে লাইসেন্সবিহীন একটি মাদি হাতি উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। এই ঘটনায় মামলা দায়ের করার পর ওই হাতির মাহুত আব্দুর রউফকে গ্রেফতার করে ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। রউফের বাড়ি উপজেলার বনকুড়া গ্রামে। আর হাতির মালিক আবদুল করিম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি গ্রামের বাসিন্দা। এর আগে ২৫ এপ্রিল সোমবার সকালে হাতিটি উদ্ধার করেন শেরপুরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

Shamol Bangla Ads

বন বিভাগের মধুটিলা রেঞ্জকর্মকর্তা আবদুল করিম জানান, হাতির মাহুত আব্দুর রউফ মালিক আবদুল করিমের কাছ থেকে ভাড়ায় এনে হাতি দিয়ে দেশের বিভিন্নস্থানের হাটবাজারে অবৈধভাবে চাঁদাবাজি করে আসছিল। গত রবিবার নালিতাবাড়ী উপজেলার বনকুড়া গ্রামে শিকলবন্দী ওই হাতিটি পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দের নজরে আসলে তারা বন বিভাগ ও পুলিশ প্রশাসনকে অবগত করেন। পরে বন বিভাগের কর্মকর্তারা হাতিটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করার পর পুলিশ হাতির মাহুত আব্দুর রউফকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।

মামলার বাদী বন বিভাগের সদর রেঞ্জকর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, হাতি পালনের বৈধ কাগজপত্র না থাকায় হাতির মালিক আবদুল করিম ও মাহুত আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাতিটি উদ্ধার করে মধুটিলা ইকোপার্কে রেখে দিয়েছি। হাতি লালন পালনের বৈধ কোন কাগজপত্র তথা লাইসেন্স না থাকায় তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩২/(১) ক এবং ২৪ (১)/৪৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় হাতির মাহুত কারগারে গেলেও মালিক পলাতক রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর পেল ১৬৯ গৃহহীন… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শেখবর হত্যা মামলার আরও ১ আসামি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads