ads

মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা বিএমএ ও স্বাচিপের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ২৬, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ

শেরপুরে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল সোমবার শহরের উৎসব কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

বিএমএ শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম এ বারেক তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ অনুপ ভট্টাচার্য্য, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. রায়হানুল ইসলাম, জেলা স্বাচিপের সভাপতি ডা. এটিএম মামুন জোশ, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নাদিম হাসান ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি।

Shamol Bangla Ads

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Need Ads