শেরপুরে স্কয়ার টয়লেট্রিজের পণ্য সুপার হোয়াইট ডিটারজেন্ট পাউডার কিনে ওয়াশিং মেশিন জিতেছেন নাজমুল হুদা নাহিদ নামে এক যুবক। ২৫ এপ্রিল সোমবার বিকেলে শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে স্কয়ার টয়লেট্রিজের কর্মকর্তারা তার হাতে পুরস্কার হিসেবে ওই ওয়াশিং মেশিন তুলে দেন।

ওই সময় স্কয়ার টয়লেট্রিজের বিভাগীয় বিপণন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, আঞ্চলিক বিপণন কর্মকর্তা মো. কবিরুল ইসলাম, শেরপুর জেলা বিপণন কর্মকর্তা রব্বান আলী, বিপণন কর্মকর্তা মো. মোখলেসুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওয়াশিং মেশিন বিজয়ী নাজমুল হুদা জানান, সম্প্রতি তিনি শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ের নাহিত স্টোর থেকে স্কয়ার টয়লেট্রিজের পণ্য পাঁচশ গ্রামের একটি সুপার হোয়াইট ডিটারজেন্ট পাউডার কিনেন। ওইসময় স্ক্র্যাচ কার্ড অফারে ঘষে কার্ডে একটি ওয়াশিং মেশিন লেখা পান। পরে স্কয়ার টয়লেট্রিজের কর্মকর্তারা তাকে নিশ্চিত করেন, তিনি স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে একটি ওয়াশিং মেশিন জিতেছেন। এদিকে মাত্র ৭০ টাকায় ডিটারজেন্ট পাউডার কিনে ওয়াশিং মেশিন পেয়ে তিনি বেজায় খুশি।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডেরবিভাগীয় বিপণন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, আমাদের সুপার হোয়াইট প্রিমিয়া ডিটারজেন্ট পাউডারটি বাজারে ব্যাপক জনপ্রিয়। বর্তমানে এ পাউডারের ৫শ গ্রামের প্যাকেটে স্ক্র্যাচ অফার চলছে। এ অফারের আওতায় নিশ্চিত ৫ টাকা ছাড়সহ কাপড় কাচা ওয়াশিং মেশিন জেতার সুযোগ রয়েছে। ইতোমধ্যে শেরপুরের নাহিদ, বগুড়ার সুখানপুকুরের সাধন কর্মকার, ভোলার বোরহানউদ্দিনের রাজীব হাওলাদারসহ বেশ কয়েকজন ওয়াশিং মেশিন জিতেছেন। এ অফারটি সীমিত সময়ের জন্য চলবে।




