ads

সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ

খবর টি পড়েছেন : ১৯৫
বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

দেশের ম্যালেরিয়াপ্রবণ ১৩ জেলার মধ্যে ৫ জেলায় সর্বশেষ গত বছর ম্যালেরিয়ার কোনো রোগী পাওয়া যায়নি। জেলাগুলো হলো শেরপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট। এরপর কুড়িগ্রাম ও নেত্রকোনায় ১ জন করে ও হবিগঞ্জে দুজন রোগী পাওয়া গেছে। চট্টগ্রামে ৪৪ জন, খাগড়াছড়িতে ১০৩ জন ও কক্সবাজারে ৩৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন। অবশিষ্ট দুই জেলার মধ্যে বর্তমানে পার্বত্য জেলা বান্দরবানেই দেশের সর্বোচ্চ ৫ হাজার ২২৮ জন রোগী পাওয়া গেছে। এরপর রাঙ্গামাটিতে পাওয়া গেছে ১ হাজার ৫৫৪ জন।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বর্তমানে দেশে সবচেয়ে বেশি রোগী রয়েছে বান্দরবান ও রাঙ্গামাটিতে, যা বর্তমানে মোট রোগীর ৯৩ শতাংশ। এর মধ্যে বান্দরবানে রোগীর সংখ্যা সর্বোচ্চ, যা মোট রোগীর ৭২ শতাংশ। এমনকি বান্দরবানের ৯ উপজেলার মধ্যে তিন উপজেলাতেই জেলার মোট রোগীর ৭৫ শতাংশ। উপজেলা তিনটি হলো আলিকদম, থানচি ও লামা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর দেশে নতুন করে মোট ৭ হাজার ২৯৪ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ১০ জন। এর মধ্যে ৯ জেলায় কেউ মারা যাননি। সবচেয়ে বেশি ৬ জন মারা গেছেন চট্টগ্রাম জেলায়। খাগড়াছড়ি ও কক্সবাজারে একজন করে ও বান্দরবানে দুজন মারা গেছেন।

Shamol Bangla Ads

দেশের ম্যালেরিয়া পরিস্থিতির বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ বছরে দেশে রোগী ৯৪ শতাংশ ও মৃত্যু ৯৩ শতাংশ কমেছে। ২০০৭ সালে যেখানে রোগী শনাক্ত হয়েছিল ৫৯ হাজার ৮৫৭ জন ও মৃত্যু হয়েছিল ২২৮ জনের; সেখানে সর্বশেষ গত বছর রোগী পাওয়া গেছে ৭ হাজার ২৯৪ জন ও মারা গেছেন ৯ জন। এই ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছিল ২০০৮ সালে। সে বছর রোগী শনাক্ত হয়েছিল ৮৪ হাজার ৬৯০ জন। তবে মৃত্যু ছিল দ্বিতীয় সর্বোচ্চ ১৫৪ জনের। আর সর্বনিম্ন রোগী ছিল গত ২০২০ সালে ৬ হাজার ১৩০ জন। সে হিসাবে গত এক বছরে রোগী বেড়েছে ১ হাজার ১৬৪ জন। তবে মৃত্যু গত তিন বছর ধরে একই, বছরে ৯ জনের।

এমন পরিস্থিতিতে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তা ও বিশেষজ্ঞরা দেশে ম্যালেরিয়া নির্মূলে এই মুহূর্তে বান্দরবানকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন। এ ব্যাপারে গতকাল রবিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনেও উদ্বেগ প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে পার্বত্য জেলাগুলোতে ম্যালেরিয়া নির্মূলে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানানো হয়। সম্মেলনে বলা হয়, ম্যালেরিয়া নির্মূলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পার্শ্ববর্তী সীমান্তবর্তী দেশগুলোয় যাতায়াতের মাধ্যমে ইমপোর্টেড ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়া। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমন্বয় সাধন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কর্মকৌশল নির্ধারণ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ভারতের সীমান্তবর্তী অঞ্চলের প্রাদেশিক পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলমান রয়েছে। আন্তঃসীমান্ত চলাচল বা পারাপারকারীদের যথাসম্ভব চিহ্নিত করে তাদের ম্যালেরিয়া বিষয়ে সচেতন করা হচ্ছে। অধিকতর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর (জন্ম চাষি, কাঠুরিয়া, কয়লা শ্রমিক, রোহিঙ্গা শরণার্থী, ইত্যাদি) তথ্য সংগ্রহ করে কর্মসূচির আওতায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্তের দুই পাশে সমন্বিত বাহক নিয়ন্ত্রণ এবং কীটতাত্ত্বিক নিরীক্ষণ কার্যক্রমকে জোরদার করার পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) মধ্যে ম্যালেরিয়া প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা হয়েছে। দ্রুত রোগনির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ম্যালেরিয়া প্রতিরোধে দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মশারি ক্যাম্পে বিতরণ করা হয়েছে এবং সচেতনতা বৃদ্ধিতেও ম্যালেরিয়ার বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়া ক্যাম্পগুলোতে কীটতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে।

গতকালের সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। মূল প্রবন্ধ পাঠ করেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. ইকরামুল হক। আলোচনায় অংশ নেন সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ, রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ ও ব্র্যাকের কর্মকর্তা ডা. একরামুল ইসলাম।

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস : জাতিসংঘ এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্র্তৃক প্রণীত বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ। প্রতি বছর এই দিনে জাতিসংঘের সদস্য দেশগুলো এই ভয়াবহ ম্যালেরিয়া রোগ প্রতিকার এবং প্রতিরোধের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছে তা প্রচার করে থাকে। ম্যালেরিয়া মশাবাহিত একটি ভয়াবহ রোগ যা এখনো বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যমান রয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয়- ‘উদ্ভাবনী কাজে লাগাই ম্যালেরিয়া রোধে জীবন বাচাই’।

বিশেষজ্ঞরা বলছেন, এই স্লোগান বাংলাদেশের জন্য খুবই সময়োপযোগী। কারণ বাংলাদেশ কার্যকর অর্থেই ম্যালেরিয়া নির্মূলের জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহার করছে।

ম্যালেরিয়ায় বাংলাদেশের অর্জন, সফলতা এবং ভবিষ্যতে এই রোগটি নির্মূলের জন্য করণীয় তুলে ধরতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদযাত্রায় ভোগান্তি হবে না, সহনীয় যানজটের আশা সড়ক… পরবর্তী সংবাদ নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads